রবিবার , ০৫ জুলাই ২০২৬
রবিবার , ০৫ জুলাই ২০২৬
হোমবিশ্বখামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, তেহরানে জনসমাগমের প্রস্তুতি

খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, তেহরানে জনসমাগমের প্রস্তুতি

favicon
ভোরের আলো ডেস্ক:
খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, তেহরানে জনসমাগমের প্রস্তুতি

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আজ (৪ জুলাই) সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় বিপুল মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।


ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৬টা থেকে গ্র্যান্ড মোসাল্লা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। তেহরানসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ আগেভাগেই সেখানে পৌঁছাতে শুরু করেছেন।


ইরানি কর্তৃপক্ষের আশা, এ আয়োজনে লাখো মানুষ অংশ নেবেন এবং এটি দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগমে পরিণত হতে পারে।


এর আগে ৩ জুলাই থেকে আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় ইরান ও ইরাকের বিভিন্ন শহরে শোকানুষ্ঠান, শোভাযাত্রা এবং শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি, ধর্মীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের অংশ নেওয়ার কথা রয়েছে।


সূচি অনুযায়ী, ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের আয়োজন থাকবে। এরপর ৬ ও ৭ জুলাই রাজধানী তেহরান থেকে পবিত্র শহর কোম পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।


পরবর্তী ধাপে ৮ জুলাই ইরাকের নজফ ও কারবালায় ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ পুনরায় ইরানে ফিরিয়ে এনে ৯ জুলাই মাশহাদের ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।


মাশহাদ শহরটি আয়াতুল্লাহ আলী খামেনির জন্মস্থান এবং তার জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হওয়ায় চূড়ান্ত দাফনের জন্য এ স্থান নির্ধারণ করা হয়েছে।