রবিবার , ০৫ জুলাই ২০২৬
রবিবার , ০৫ জুলাই ২০২৬
হোমরাজনীতিআওয়ামী লীগের বিচার দ্রুত শেষ করে রায় বাস্তবায়নের দাবি এনসিপির

আওয়ামী লীগের বিচার দ্রুত শেষ করে রায় বাস্তবায়নের দাবি এনসিপির

favicon
ভোরের আলো ডেস্ক:
আওয়ামী লীগের বিচার দ্রুত শেষ করে রায় বাস্তবায়নের দাবি এনসিপির

আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ায় সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলেছেন, দোষীদের বিচার সম্পন্ন করে রায় কার্যকর করা হলে জুলাই গণ-অভ্যুত্থানকে আর কেউ বিতর্কিত করতে পারবে না।


শনিবার (৪ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।


সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করার দায়িত্ব সরকারের। দলটির মতে, বিচার কার্যকর হলে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি জুলাই আন্দোলনের চেতনা আরও সুসংহত হবে।


এনসিপি জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে দেশব্যাপী পদযাত্রার কর্মসূচিও ঘোষণা করেছে। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এই কর্মসূচি পালিত হবে।


দলটি জানায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যেসব প্রায় ১০০টি উপজেলা ও পৌরসভায় তারা প্রার্থী দেবে, সেসব এলাকাকেই পদযাত্রার মূল কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হবে।


এ ছাড়া, আগামী ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশের মাধ্যমে ‘জাতীয় কৃষকশক্তি’ নামে নতুন একটি প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।