রবিবার , ০৫ জুলাই ২০২৬
রবিবার , ০৫ জুলাই ২০২৬
হোমবিনোদনঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন আমির খান, শুরু হচ্ছে জীবনের নতুন অধ্যায়

ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন আমির খান, শুরু হচ্ছে জীবনের নতুন অধ্যায়

favicon
ভোরের আলো ডেস্ক:
ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন আমির খান, শুরু হচ্ছে জীবনের নতুন অধ্যায়

বলিউড অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাট আগামীকাল (৫ জুলাই) ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিয়ে সম্পন্ন হলে এটি হবে ৬০ বছর বয়সী এই অভিনেতার তৃতীয় বিয়ে।


প্রতিবেদন অনুযায়ী, কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, বরং পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত পরিবেশেই বিয়ের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত থাকতে পারেন, যাদের মধ্যে দুই পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন থাকবেন।


আমির খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিয়ের অতিথি তালিকা এবং আপ্যায়নের মেনু নিজেই চূড়ান্ত করেছেন অভিনেতা।


জানা গেছে, প্রথমে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় তাদের বিয়ে নিবন্ধন করা হবে। এরপর অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে।


যদিও আমন্ত্রিত অতিথিদের পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি, তবে পরিচালক আশুতোষ গোয়ারিকর, রাজকুমার সন্তোষীসহ বলিউডের কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


উল্লেখ্য, এর আগে আমির খান দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার প্রথম স্ত্রী ছিলেন রিনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। তাদের সংসারে ইরা, জুনায়েদ ও আজাদ নামে তিন সন্তান রয়েছে।


অন্যদিকে, গৌরী স্প্র্যাট ব্যবসায়ী রিতা স্প্র্যাটের মেয়ে। তার আগের সংসারের একটি সাত বছর বয়সী ছেলে রয়েছে। নতুন জীবন শুরুর আগে আমির খান জানিয়েছেন, তিনি সবার আশীর্বাদ নিয়ে পারিবারিক ও ঘরোয়া পরিবেশেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চান।