সোমবার , ০৬ জুলাই ২০২৬
সোমবার , ০৬ জুলাই ২০২৬
হোমবিশ্বতামিলনাড়ু থেকে আটক ৫০ বাংলাদেশিকে পশ্চিমবঙ্গে পাঠানোর প্রক্রিয়া শুরু

তামিলনাড়ু থেকে আটক ৫০ বাংলাদেশিকে পশ্চিমবঙ্গে পাঠানোর প্রক্রিয়া শুরু

favicon
ভোরের আলো ডেস্ক:
তামিলনাড়ু থেকে আটক ৫০ বাংলাদেশিকে পশ্চিমবঙ্গে পাঠানোর প্রক্রিয়া শুরু

ভারতের তামিলনাড়ু রাজ্যে অনুপ্রবেশের অভিযোগে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। আইনি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তাদের সীমান্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।


ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে আটক ব্যক্তিদের সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের একটি বিশেষ শিবিরে রাখা হয়েছিল। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানোর নির্দেশ জারি করা হয়।


গত ৩ জুলাই কড়া নিরাপত্তার মধ্যে তিনটি বিশেষ পুলিশ ভ্যানে করে তাদের তিরুচিরাপল্লি রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হাওড়া এক্সপ্রেস ট্রেনে পশ্চিমবঙ্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, আটক ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। পশ্চিমবঙ্গে পৌঁছানোর পর তাদের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল-হরিদাসপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হবে। পরে সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তরের ব্যবস্থা করা হবে।


তবে আটক ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার ওপর নির্ভরশীল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।