সোমবার , ০৬ জুলাই ২০২৬
সোমবার , ০৬ জুলাই ২০২৬
হোমবিশ্বলেবাননের স্থায়ী শান্তিতে ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ: গালিবাফ

লেবাননের স্থায়ী শান্তিতে ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ: গালিবাফ

favicon
ভোরের আলো ডেস্ক:
লেবাননের স্থায়ী শান্তিতে ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ: গালিবাফ

লেবাননে দীর্ঘমেয়াদি শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ নেতা ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তার দাবি, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে তেহরানের সক্রিয় ভূমিকা ছাড়া লেবাননে টেকসই শান্তি প্রতিষ্ঠা কঠিন।


ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে আসা হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মুহাম্মদ ফ্নিশের সঙ্গে বৈঠকে গালিবাফ এ মন্তব্য করেন।


বৈঠকে গালিবাফ বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইরান দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তার মতে, বিশেষ করে লেবাননের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে তেহরানের অবস্থান গুরুত্বপূর্ণ প্রভাব রাখে।


তিনি আরও দাবি করেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে আলোচনার সময়ও লেবাননের নিরাপত্তা ও স্বার্থের বিষয়টি অগ্রাধিকার দিয়ে তুলে ধরা হয়েছিল।


গালিবাফের ভাষ্য, আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে লেবাননের স্থিতিশীলতাকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং এ বিষয়ে ইরান তার অবস্থানে অনড় রয়েছে।


তবে গালিবাফের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা লেবাননের সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।