সোমবার , ০৬ জুলাই ২০২৬
সোমবার , ০৬ জুলাই ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাজুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, খাদ্যপণ্যের দাম কমায় স্বস্তি

জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, খাদ্যপণ্যের দাম কমায় স্বস্তি

favicon
ভোরের আলো ডেস্ক:
জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, খাদ্যপণ্যের দাম কমায় স্বস্তি

চলতি বছরের জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। আগের মাস মে-তে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। মূলত খাদ্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতিতে এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ মাসিক মূল্যস্ফীতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতির হার কমেছে। খাদ্য খাতে মূল্যস্ফীতি মে মাসের ৯ দশমিক ০৬ শতাংশ থেকে কমে জুনে ৮ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে।


অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য কমে মে মাসের ৯ দশমিক ৭১ শতাংশ থেকে জুনে ৯ দশমিক ৬১ শতাংশে নেমে এসেছে।


সংশ্লিষ্টদের মতে, খাদ্যপণ্যের বাজারে দামের চাপ কিছুটা কমে আসায় সার্বিক মূল্যস্ফীতিও নিম্নমুখী হয়েছে। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার এখনও তুলনামূলক বেশি থাকায় ভোক্তাদের ওপর ব্যয়ের চাপ পুরোপুরি কমেনি।