রবিবার , ১২ জুলাই ২০২৬
রবিবার , ১২ জুলাই ২০২৬
হোমসারা দেশচার দিন পর জাপান গার্ডেন সিটির অধিকাংশ ভবনে বিদ্যুৎ ফিরেছে, সাত ভবনে সংকট বহাল

চার দিন পর জাপান গার্ডেন সিটির অধিকাংশ ভবনে বিদ্যুৎ ফিরেছে, সাত ভবনে সংকট বহাল

favicon
ভোরের আলো ডেস্ক:
চার দিন পর জাপান গার্ডেন সিটির অধিকাংশ ভবনে বিদ্যুৎ ফিরেছে, সাত ভবনে সংকট বহাল

রাজধানীর জাপান গার্ডেন সিটির অধিকাংশ ভবনে চার দিন পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। ভবনগুলোর অভ্যন্তরীণ বিদ্যুৎ সংযোগে কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছিল।


বিদ্যুৎ না থাকায় অনেক ভবনে পানি সরবরাহও ব্যাহত হয়। ফলে রান্না, গোসল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় কাজ করতে চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। তীব্র গরমের মধ্যে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি।


এক বাসিন্দা জানান, টানা চার দিন বিদ্যুৎ না থাকায় শিশুদের অসুস্থ হয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল পরিশোধের পরও এমন ভোগান্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জানিয়েছে, জাপান গার্ডেন সিটির নিজস্ব ৩৩ কেভি উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার গভীর রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ডিপিডিসির কারিগরি দলের প্রচেষ্টায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপকেন্দ্রটি পুনরায় চালু করা সম্ভব হয়।


তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সাতটি ভবনের অভ্যন্তরীণ বিদ্যুৎ সংযোগে পৃথক কারিগরি সমস্যা থাকায় সেখানে এখনো বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য কাজ চলছে।