রবিবার , ১২ জুলাই ২০২৬
রবিবার , ১২ জুলাই ২০২৬
হোমসারা দেশপাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা, সমুদ্রবন্দরের সংকেত প্রত্যাহার

পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা, সমুদ্রবন্দরের সংকেত প্রত্যাহার

favicon
ভোরের আলো ডেস্ক:
পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা, সমুদ্রবন্দরের সংকেত প্রত্যাহার

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ২৪ ঘণ্টা বৃষ্টিপাতের পূর্বাভাস; উত্তর বঙ্গোপসাগরে নৌযানকে সতর্ক থাকার নির্দেশ**


ঢাকা: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের চার সমুদ্রবন্দর থেকে পূর্বে জারি করা সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।


শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।


অন্য এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে জারি করা সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে।


তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।