বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
হোমবিনোদনআমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বিহারে বিক্ষোভ, ‘লাভ জিহাদ’ অভিযোগে বিতর্ক

আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বিহারে বিক্ষোভ, ‘লাভ জিহাদ’ অভিযোগে বিতর্ক

favicon
ভোরের আলো ডেস্ক:
আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বিহারে বিক্ষোভ, ‘লাভ জিহাদ’ অভিযোগে বিতর্ক

বলিউড অভিনেতা Aamir Khan-এর তৃতীয় বিয়েকে কেন্দ্র করে ভারতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের একটি অংশ তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিক্ষোভকারীরা ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে আমিরের কুশপুত্তলিকা দাহ করেন এবং তার বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভ চলাকালে সংগঠনের নেতারা দাবি করেন, আমির খান বারবার হিন্দু নারীকে বিয়ে করছেন এবং বিষয়টি নিয়ে নানা অভিযোগ তোলেন। তাদের ভাষ্য, এসব কর্মকাণ্ড সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।


এদিকে লেখিকা Taslima Nasrinও সামাজিক যোগাযোগমাধ্যমে আমির খানের ব্যক্তিগত জীবন ও একাধিক বিয়ে নিয়ে মন্তব্য করেছেন, যা বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।


এ পর্যন্ত বজরং দলের অভিযোগ কিংবা সামাজিক মাধ্যমে ওঠা সমালোচনার বিষয়ে আমির খান কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি।


উল্লেখ্য, আমির খান ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন; ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা Kiran Raoকে বিয়ে করেন এবং ২০২১ সালে সেই দাম্পত্যেরও ইতি ঘটে। সম্প্রতি তিনি দীর্ঘদিনের বন্ধু Gauri Sprattকে বিয়ে করে তৃতীয়বারের মতো বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন।