শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমবিনোদনবলিউডে ‘বৈষম্য’র অভিযোগ, কাঁদলেন বাবিল খান—পরে ডিলেট করলেন আইডি

বলিউডে ‘বৈষম্য’র অভিযোগ, কাঁদলেন বাবিল খান—পরে ডিলেট করলেন আইডি

favicon
ভোরের আলো ডেস্ক:
বলিউডে ‘বৈষম্য’র অভিযোগ, কাঁদলেন বাবিল খান—পরে ডিলেট করলেন আইডি
প্রয়াত অভিনেতা ইরফান খান ও তর পুত্র বাবিল খান। ছবি: সংগৃহীত
প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয়। বিভিন্ন বিষয়ে খোলামেলা মত প্রকাশ করে থাকেন তিনি। তবে সম্প্রতি একটি ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অনলাইনে। সেখানে বাবিলকে অঝোরে কাঁদতে দেখা যায় এবং তিনি বলিউডে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তোলেন।

রোববার (৪ মে) সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন বাবিল, যা পরে ভাইরাল হয়। ভিডিওতে তিনি বলেন, “বলিউড একটি খুব খারাপ জায়গা। এখানে সবাই খুব রূঢ় আচরণ করে।” তিনি আরও দাবি করেন, বলিউডে শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর ও অরিজিৎ সিংয়ের মতো তারকারা রয়েছেন, যারা তার সঙ্গে খারাপ আচরণ করেছেন।

বাবিলের ভাষায়, “আমার এই ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে। কিন্তু এটা এমন এক জায়গা যেখানে সত্যিকারের মানুষ খুব কম। তবে হ্যাঁ, কিছু ভালো মানুষও আছেন, যারা ইন্ডাস্ট্রিকে বদলাতে চান।”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেক নেটিজেন তার প্রতি সহানুভূতি জানিয়ে মন্তব্য করেন। অনেকে লেখেন, বাবিলের অভিজ্ঞতা যেন সবাই গুরুত্ব দিয়ে দেখে এবং তাকে বোঝার চেষ্টা করা উচিত।

তবে ভিডিও প্রকাশের কিছুক্ষণ পরেই বাবিল ভিডিওটি ডিলেট করেন এবং সঙ্গে সঙ্গে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আর খুঁজে পাওয়া যাচ্ছে না।