রবিবার , ১৯ জুলাই ২০২৬
রবিবার , ১৯ জুলাই ২০২৬
হোমসারা দেশ‘মানুষের কল্যাণই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার’: স্বরাষ্ট্রমন্ত্রী

‘মানুষের কল্যাণই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার’: স্বরাষ্ট্রমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
‘মানুষের কল্যাণই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার’: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। নির্বাচিত সরকার হিসেবে যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার বলেও মন্তব্য করেন তিনি।


শনিবার (১৮ জুলাই) কক্সবাজারের পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১০০টি ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, **‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’**—এই নীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে। তিনি জানান, শুধু ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর নির্মাণ নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি এবং গবাদিপশুপালকদের সহায়তায়ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।


তিনি বলেন, যেসব কৃষকের বীজতলা, চারা কিংবা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রয়োজনীয় বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহ করা হবে। একই সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।


সালাহউদ্দিন আহমদ আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।


তিনি বলেন, সরকার সবসময় জনগণের পাশে থাকবে এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনের পাশাপাশি ন্যায়বিচার ও জনকল্যাণ নিশ্চিত করতেও কাজ করে যাবে।