মার্কিন হামলা অব্যাহত থাকলে ‘পূর্ণমাত্রার আক্রমণ’ চালানোর হুঁশিয়ারি ইরানের
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা আরও কয়েকদিন অব্যাহত থাকলে দেশটি ‘পূর্ণমাত্রার আক্রমণাত্মক সামরিক অভিযান’ শুরু করবে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই।
শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে যেতে থাকে, তাহলে তেহরান বর্তমান কৌশল পরিবর্তন করে **‘ফুল স্কেল অফেনসিভ অপারেশন’** বা পূর্ণমাত্রার আক্রমণাত্মক অভিযানে যেতে পারে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের কোনো অংশ দখলের চেষ্টা করে, তবে দেশটি কেবল আত্মরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ থাকবে না। সে ক্ষেত্রে প্রতিরক্ষামূলক কৌশলের পরিবর্তে সরাসরি আক্রমণাত্মক সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
রেজাইয়ের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান উত্তেজনা অব্যাহত থাকলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।