সোমবার , ২০ জুলাই ২০২৬
সোমবার , ২০ জুলাই ২০২৬
হোমবিশ্বদুই দিনের ব্যবধানে ফের হামলা কুয়েতের বিদ্যুৎ ও ডিস্যালিনেশন প্ল্যান্টে

দুই দিনের ব্যবধানে ফের হামলা কুয়েতের বিদ্যুৎ ও ডিস্যালিনেশন প্ল্যান্টে

favicon
ভোরের আলো ডেস্ক:
দুই দিনের ব্যবধানে ফের হামলা কুয়েতের বিদ্যুৎ ও ডিস্যালিনেশন প্ল্যান্টে

দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে স্থাপনাটির কয়েকটি অংশে আগুন ধরে যায় এবং একাধিক বিদ্যুৎ উৎপাদন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়।


কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।


মন্ত্রণালয় জানায়, হামলার পরপরই দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ইউনিটগুলোর অবস্থা মূল্যায়ন এবং দ্রুত সেগুলো পুনরুদ্ধারের কার্যক্রমও চালানো হচ্ছে।


এর আগে গত বৃহস্পতিবার একই বিদ্যুৎ উৎপাদন ও ডিস্যালিনেশন প্ল্যান্টে অনুরূপ হামলায় অগ্নিকাণ্ড ও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল।


টানা দ্বিতীয় হামলার পর কুয়েতের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও পানি সরবরাহ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সর্বশেষ হামলার ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।