মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
হোমসারা দেশমাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

favicon
ভোরের আলো ডেস্ক:
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতিচর্চা এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। তিনি বলেন, একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।


রোববার রাজধানীর শহীদ ফারহান ফাইয়াজ প্লে গ্রাউন্ডে আয়োজিত ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলোয়াড়রা টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য খেলা উপহার দিয়েছেন। একটি দল শিরোপা জিতলেও প্রকৃত বিজয়ী খেলাধুলার চেতনা। তিনি সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, সমাজের প্রতিটি মানুষকে মাদককে দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে।


অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ফুটবল প্রদর্শনী দেখে মুগ্ধ হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের খেলায় উৎসাহিত হয়ে তিনি অংশগ্রহণকারী দুই দলকে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।