মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
হোমসারা দেশকাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ বিএনপি নেতার মরদেহ উদ্ধার

কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ বিএনপি নেতার মরদেহ উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ বিএনপি নেতার মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতা মাসুদের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।


নিহত মাসুদ কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি ফল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।


স্বজনরা জানান, গত শনিবার সকালে ব্যবসায়িক কাজে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজারে গিয়েছিলেন মাসুদ। কাজ শেষে ইঞ্জিনচালিত নৌকায় করে কাপ্তাই ফেরার পথে গর্জনটিলা এলাকায় তিনি নিখোঁজ হন।


নিখোঁজের খবর পাওয়ার পর শনিবার সন্ধ্যা থেকেই উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটির একটি ডুবুরি দল। লেফটেন্যান্ট কমান্ডার শাহ আব্দুল্লাহ নাছেরের নেতৃত্বে আট সদস্যের দলটি উদ্ধার অভিযান পরিচালনা করে।


সোমবার সকালে গর্জনটিলা এলাকায় মালামালসহ ওই ইঞ্জিনচালিত নৌকাটিও ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।