বুধবার , ২২ জুলাই ২০২৬
বুধবার , ২২ জুলাই ২০২৬
হোমবিশ্বইরান নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে, তবে সফল হবে না: ট্রাম্প

ইরান নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে, তবে সফল হবে না: ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরান নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে, তবে সফল হবে না: ট্রাম্প

হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা সৃষ্টি করে ইরান আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনে রিপাবলিকান পার্টি ও তার রাজনৈতিক অবস্থান দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি দাবি করেছেন, এ ধরনের কৌশল মার্কিন রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না।


মঙ্গলবার (২১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


ট্রাম্প বলেন, “নির্বাচন এবং ইরান সংকট—এ দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমি সবসময় দেশের জন্য সঠিক সিদ্ধান্তই নেব।”


নির্বাচনী হিসাব-নিকাশকে গুরুত্ব না দেওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “এ মুহূর্তে নির্বাচন নিয়ে ভাবার সুযোগ নেই। আমি বিশ্বাস করি, জাতীয় নিরাপত্তা ইস্যুতে সরকারের নেওয়া পদক্ষেপে দেশের মানুষ সন্তুষ্ট।”


অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে নৌ-পরিবহন বিঘ্নিত হওয়ার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এর প্রভাব যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের মধ্যেও অসন্তোষ সৃষ্টি করেছে বলে বিশ্লেষকদের ধারণা।


তবে বিরোধী দলের এসব সমালোচনা প্রত্যাখ্যান করে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও সামরিক কৌশলের প্রশ্নে তারা নিজেদের অবস্থানে অনড় থাকবে।