বুধবার , ২২ জুলাই ২০২৬
বুধবার , ২২ জুলাই ২০২৬
হোমবিশ্বঅনশনরত সোনম ওয়াংচুককে দেখতে মেদান্ত হাসপাতালে দুই কেন্দ্রীয় মন্ত্রী

অনশনরত সোনম ওয়াংচুককে দেখতে মেদান্ত হাসপাতালে দুই কেন্দ্রীয় মন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
অনশনরত সোনম ওয়াংচুককে দেখতে মেদান্ত হাসপাতালে দুই কেন্দ্রীয় মন্ত্রী

দীর্ঘ ২৬ দিনের অনশন কর্মসূচির মধ্যে থাকা সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে দেখতে মঙ্গলবার গভীর রাতে মেদান্ত হাসপাতালে যান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। এ সময় তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ওয়াংচুকের শারীরিক অবস্থার খোঁজ নেন।


তবে দুই মন্ত্রীর সঙ্গে সোনম ওয়াংচুকের আলোচনায় কী বিষয়ে কথা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দীর্ঘ অনশনের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীদের এই সাক্ষাৎ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আদালতের নির্দেশে মঙ্গলবার সোনম ওয়াংচুককে দিল্লির সফদরজং হাসপাতাল থেকে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসাধীন থাকলেও তিনি এখনও অনশন কর্মসূচি প্রত্যাহার করেননি।


নিট (NEET) পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলমান আন্দোলনের অংশ হিসেবে সোনম ওয়াংচুক ২৬ দিন ধরে অনশন করছেন। এর মধ্যে যন্তর মন্তরে ২১ দিন অনশন চালানোর পর গত শনিবার পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে।


পরে তার স্ত্রী গীতাঞ্জলী দিল্লি হাইকোর্টে উন্নত চিকিৎসার জন্য মেদান্ত হাসপাতালে স্থানান্তরের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করলে মঙ্গলবার সন্ধ্যায় অ্যাম্বুল্যান্সে করে তাকে সেখানে নেওয়া হয়।


এদিকে, সোনম ওয়াংচুকের আন্দোলন ঘিরে ভারতের জাতীয় রাজনীতিতেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংসদের চলমান অধিবেশনে বিরোধী দল পরীক্ষায় অনিয়ম এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের সমালোচনা করেছে। অন্যদিকে সরকার জানিয়েছে, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে তারা প্রস্তুত এবং পরীক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।