মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাদেশের বাজারে ভরিতে ৩,৩২৪ টাকা কমল সোনার দাম

দেশের বাজারে ভরিতে ৩,৩২৪ টাকা কমল সোনার দাম

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের বাজারে ভরিতে ৩,৩২৪ টাকা কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয়ের মাধ্যমে প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে। নতুন দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়।


বাজুসের ঘোষণা অনুযায়ী, গত শুক্রবার নতুন মূল্যহার নির্ধারণ করা হয়, যা সেদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। রোববারও একই দরে দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।


নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।


চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম মোট ৯৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৪৮ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।


এর আগে, ২০২৫ সালে দেশের বাজারে সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। ওই বছরে ৬৪ দফা দাম বৃদ্ধি এবং ২৯ দফা দাম হ্রাস করা হয়।