মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
হোমসারা দেশটাঙ্গুয়ার হাওর ভ্রমণে নিষেধাজ্ঞা নেই, ইসিএ এলাকায় ইঞ্জিনচালিত নৌযান সীমিত: জেলা প্রশাসক

টাঙ্গুয়ার হাওর ভ্রমণে নিষেধাজ্ঞা নেই, ইসিএ এলাকায় ইঞ্জিনচালিত নৌযান সীমিত: জেলা প্রশাসক

favicon
ভোরের আলো ডেস্ক:
টাঙ্গুয়ার হাওর ভ্রমণে নিষেধাজ্ঞা নেই, ইসিএ এলাকায় ইঞ্জিনচালিত নৌযান সীমিত: জেলা প্রশাসক

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে পর্যটকদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে পরিবেশ সংরক্ষণের স্বার্থে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) ঘোষিত অংশে ইঞ্জিনচালিত নৌযান চলাচল নিষিদ্ধ থাকবে।


সোমবার (৩ আগস্ট) যমুনা টেলিভিশনের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।


তিনি বলেন, টাঙ্গুয়ার হাওরের দীর্ঘমেয়াদি পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় ইসিএ ঘোষিত এলাকায় ইঞ্জিনচালিত নৌযান প্রবেশ সীমিত করা হয়েছে। তবে এর বাইরে পর্যটকদের হাওর ভ্রমণে কোনো বাধা নেই।


অন্যদিকে, হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা প্রশাসনের নির্দেশনা ও প্রযোজ্য নিয়ম মেনেই হাউজবোট পরিচালনা করছে। সংগঠনটি নতুন প্রশাসনিক নির্দেশনাকে পর্যটনবান্ধব হিসেবে উল্লেখ করে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে।


একই সঙ্গে পর্যটকদের বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দিয়ে নির্ভয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের আহ্বান জানিয়েছে হাউজবোট মালিকদের সংগঠন।