মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
হোমসারা দেশফরিদপুরে অগ্নিকাণ্ডে পুড়ল পাঁচ দোকান, ক্ষয়ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

ফরিদপুরে অগ্নিকাণ্ডে পুড়ল পাঁচ দোকান, ক্ষয়ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
ফরিদপুরে অগ্নিকাণ্ডে পুড়ল পাঁচ দোকান, ক্ষয়ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

ফরিদপুরের সদরপুর উপজেলার একটি বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


রোববার (২ আগস্ট) ভোর ৪টার দিকে সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ছিরামদী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিক হলেন মো. সাইফুল ইসলাম, মো. নজরুল ইসলাম, মো. সাত্তার মিয়া, মো. ফারদিন হোসেন ও মো. এনায়েত হোসেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল একটি মুদি দোকান, দুটি ফার্মেসি এবং একটি মোবাইল ব্যাংকিং সেবাকেন্দ্রসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান।


প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।


সদরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার ইলিয়াছ হোসেন মোল্লা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিক পদক্ষেপের কারণে পাশের দোকানগুলো থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।