নিজেদের সিদ্ধান্ত নিজে নিতে হবে: ইয়াও ওয়েন
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকা উচিত এবং নিজেদের সিদ্ধান্ত নিজে নেওয়ার স্বাধীনতা থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (৮ মে) সকালে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিআইআইএসএস আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত জানান, স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই বাংলাদেশ ও চীন ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই বন্ধুত্ব আরও দৃঢ় ও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। দুই দেশই সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
পাক-ভারত চলমান উত্তেজনা প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, চীন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তিনি দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান এবং পেহেলগামে হামলার বিষয়ে একটি নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন। তিনি জোর দিয়ে বলেন, চীন সন্ত্রাসবাদের যেকোনো রূপের বিরোধিতা করে।