বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশযান্ত্রিক ত্রুটি কাটিয়ে ২২ ঘণ্টা পর সিলেট থেকে জেদ্দার পথে বিমানের ফ্লাইট

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ২২ ঘণ্টা পর সিলেট থেকে জেদ্দার পথে বিমানের ফ্লাইট

favicon
ভোরের আলো ডেস্ক:
যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ২২ ঘণ্টা পর সিলেট থেকে জেদ্দার পথে বিমানের ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ বিলম্বের পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ছেড়ে গেছে।


মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি (ফ্লাইট বিজি-২৩৫) সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। পরে ঢাকা থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।


এর আগে, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জেদ্দার উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতিকালে রানওয়েতে উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরে পাইলট বিমানটি ট্যাক্সিওয়েতে ফিরিয়ে আনেন এবং উড্ডয়ন স্থগিত করা হয়।


পরবর্তীতে সিলেট ও ঢাকা থেকে আসা প্রকৌশলীদের যৌথ প্রচেষ্টায় উড়োজাহাজটির ত্রুটি মেরামত করা হয়। দীর্ঘ সময় পর বিমানটি পুনরায় উড্ডয়নের উপযোগী ঘোষণা করা হলে মঙ্গলবার বিকেলে সেটি নিরাপদে যাত্রা শুরু করে।


২২ ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন ওমরাহযাত্রী। রাতেই আটকে পড়া যাত্রীদের জন্য নগরীর বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়।


বিমানবন্দরের পরিচালক জানান, সব ধরনের কারিগরি ত্রুটি সম্পূর্ণভাবে দূর হওয়ার পর উড়োজাহাজটি নিরাপদে ঢাকা হয়ে জেদ্দার উদ্দেশে সিলেট ত্যাগ করেছে।