বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশমৌসুমি বায়ু সক্রিয়, আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা

মৌসুমি বায়ু সক্রিয়, আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা

favicon
ভোরের আলো ডেস্ক:
মৌসুমি বায়ু সক্রিয়, আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বুধবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।


আবহাওয়াবিদদের তথ্যমতে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।


আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। দেশের আট বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এ সময়ও তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে।