শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলগুলোতে পানি জমে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রাম নগরীতে ৫২ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাতালগঞ্জসহ বিভিন্ন নিচু এলাকায় গোড়ালি থেকে হাঁটুসমান পানি জমে যায়।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।


এদিকে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। কোথাও কোথাও স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়েছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।