শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশসাতক্ষীরায় ৬ কোটি টাকার ‘কুশ’ মাদক জব্দ, আটক ১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার ‘কুশ’ মাদক জব্দ, আটক ১

favicon
ভোরের আলো ডেস্ক:
সাতক্ষীরায় ৬ কোটি টাকার ‘কুশ’ মাদক জব্দ, আটক ১

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পরিচালিত এ অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১২ কেজি ‘কুশ’ মাদক জব্দ করা হয় বলে জানিয়েছে বিজিবি।


বিজিবির তথ্য অনুযায়ী, সাতক্ষীরা শহর থেকে মোটরসাইকেলে একটি লাগেজে করে মাদক নিয়ে ঝাউডাঙ্গার দিকে যাওয়ার সময় মাধবকাটি এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে লাগেজ তল্লাশি করে ১২ কেজি ‘কুশ’ উদ্ধার করা হয়।


সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, প্রাথমিক তথ্যে এটি ‘কুশ’ নামে পরিচিত একটি নতুন ধরনের মাদক। তার দাবি, দেশে এ ধরনের মাদকের এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় চালান জব্দের ঘটনা। তিনি জানান, এক গ্রাম ‘কুশ’-এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ হাজার টাকা।


তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।