রবিবার , ০৯ আগস্ট ২০২৬
রবিবার , ০৯ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাজ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালায় কাউকে বিশেষ সুবিধার সুযোগ নেই: জ্বালানি বিভাগ

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালায় কাউকে বিশেষ সুবিধার সুযোগ নেই: জ্বালানি বিভাগ

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালায় কাউকে বিশেষ সুবিধার সুযোগ নেই: জ্বালানি বিভাগ

বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নিয়ে প্রস্তাবিত নীতিমালায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।


একই সঙ্গে প্রস্তাবিত নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলেও দাবি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।


শনিবার (৮ আগস্ট) মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে।


জ্বালানি বিভাগ জানিয়েছে, প্রস্তাবিত নীতিমালার উদ্দেশ্য হলো বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থাকে একটি নীতিগত কাঠামোর আওতায় আনা। এতে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়ার ব্যবস্থা রাখা হয়নি বলে দাবি করেছে বিভাগটি।