মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
হোমখেলামালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ এইচপি

মালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ এইচপি

favicon
ভোরের আলো ডেস্ক:
মালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ এইচপি

মালয়েশিয়াকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ এইচপি। সিরিজের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার দেওয়া ১০৬ রানের লক্ষ্য মাত্র ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। হাতে ছিল ৭৫ বল।


বসুন্ধরা স্পোর্টস সিটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে মালয়েশিয়া ১০৫ রানের বেশি করতে পারেনি। বাংলাদেশের বোলাররা শুরু থেকেই রান তোলার গতি নিয়ন্ত্রণে রাখেন। মালয়েশিয়ার চার উইকেটের দুটি শিকার করেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি। বাকি দুটি উইকেট নেন রুবেল হোসেন ও রাকিবুল।


ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার জাওয়াদ আবরার ও জিশান আলম। মাত্র ৮ বলে ২৩ রান করে জাওয়াদ আবরার ফিরে গেলেও ঝড় চালিয়ে যান জিশান।


মাত্র ২১ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ওপেনার। শেষ পর্যন্ত ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।


এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়াকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ এইচপি। ফলে দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে দুই ম্যাচের সিরিজে মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।