শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাআসিফ মাহমুদের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আসিফ মাহমুদের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

favicon
ভোরের আলো ডেস্ক:
আসিফ মাহমুদের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াসপোরা-বিষয়ক উপকমিটির প্রধান **আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার** সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা **ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)**-এর একটি প্রতিনিধি দল।


বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে আইআরআই প্রতিনিধি দল তাদের **সর্বশেষ জাতীয় জরিপের প্রতিবেদন** আনুষ্ঠানিকভাবে এনসিপির কাছে হস্তান্তর করে। পরে জরিপের বিভিন্ন তথ্য, ফলাফল ও এর তাৎপর্য নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।


বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে **অব্যাহত যোগাযোগ, সংলাপ ও পারস্পরিক সহযোগিতা** জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়।


আইআরআই প্রতিনিধি দলে ছিলেন রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি, টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ ও রুয়াকসানা হক। এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ডেস্কের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ ও যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ।