শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমসারা দেশলালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে হামলা, প্রধান আসামি গ্রেফতার

লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে হামলা, প্রধান আসামি গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে হামলা, প্রধান আসামি গ্রেফতার

লালমনিরহাটে মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত রহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) রংপুর র‌্যাব-১৩-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে বুধবার রাতে রাজধানীর হাতিরঝিলের নয়াটোলা এলাকা থেকে রহিদুলকে গ্রেফতার করা হয়।


মামলার এজাহার অনুযায়ী, লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম নিজ এলাকার মাদক ও জুয়া চক্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের এসব কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান। পাশাপাশি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর কথাও বলেন তিনি।


এর জেরে গত ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে রহিদুলের নেতৃত্বে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আরিফুলের মাথায় আঘাত করে গুরুতর আহত করে।