রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

favicon
ভোরের আলো ডেস্ক:
ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের ছয়টি দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত এসব এলাকায় এমন আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।