বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমসারা দেশখুলনায় দুই ঘণ্টার ব্যবধানে একই এলাকায় দুই যুবক খুন

খুলনায় দুই ঘণ্টার ব্যবধানে একই এলাকায় দুই যুবক খুন

favicon
ভোরের আলো ডেস্ক:
খুলনায় দুই ঘণ্টার ব্যবধানে একই এলাকায় দুই যুবক খুন

খুলনা নগরীতে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর লবণচরার আশিবিঘা এলাকায় পৃথক এ হত্যাকাণ্ড ঘটে।


নিহতরা হলেন ২১ বছর বয়সী মঞ্জুরুল ইসলাম ও ১৯ বছর বয়সী নাজমুল হোসেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম নিহত হন। এর প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থল থেকে মাত্র ৩০০ গজ দূরে গুলিবিদ্ধ হয়ে মারা যান নাজমুল হোসেন।


পরপর দুই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতদের স্বজনদের কান্নায় হাসপাতাল চত্বরেও শোকের পরিবেশ তৈরি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।


হত্যাকাণ্ড দুটির কারণ এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। পাশাপাশি দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।