সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমসারা দেশরংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে সাবেক শিক্ষকসহ পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে সাবেক শিক্ষকসহ পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে সাবেক শিক্ষকসহ পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রংপুর মহানগরীর মাছুয়াপাড়ায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে জিলা স্কুলের সাবেক শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।


নিহতরা হলেন—গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুষ চক্রবর্তী (১২)। তাদের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর এলাকায়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে বাড়িটির প্রধান ফটক তালাবদ্ধ ছিল। শনিবার বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ উদ্ধার করে।


ঘটনাস্থলে বর্তমানে সিআইডির একটি বিশেষ টিম রয়েছে। তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে।


রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কীভাবে এবং কী কারণে চারজনের মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।


ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য মরদেহগুলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।