বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশমবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ: স্বরাষ্ট্রমন্ত্রী

মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ: স্বরাষ্ট্রমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ছড়িয়ে পড়া মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে বিজিবির উদ্যোগে সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার (এসএসএসডিডব্লিউ) উদ্বোধন এবং ড্রোন প্রযুক্তির প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও সীমান্ত নিরাপত্তা জোরদারে সব ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী দুই বছরের মধ্যে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ড্রোন সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।


দেশে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে বিদ্যমান আইন আরও শক্তিশালী করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মালখানা ও হাজতখানার সংখ্যা এবং ধারণক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।


এর আগে বিজিবির সদস্যরা ড্রোন প্রযুক্তির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং পুশ-ইন ঠেকাতে নিজেদের দক্ষতার মহড়া প্রদর্শন করেন।


অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী এবং উত্তর-পূর্ব রিজিয়নের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।