শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশসোনাদিয়া চ্যানেলে ট্রলারডুবি, দুই জেলের মরদেহ উদ্ধার

সোনাদিয়া চ্যানেলে ট্রলারডুবি, দুই জেলের মরদেহ উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
সোনাদিয়া চ্যানেলে ট্রলারডুবি, দুই জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলসংলগ্ন মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে সোনাদিয়া চ্যানেলে নোঙর করে রাখা অবস্থায় আকস্মিক ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি। স্থানীয় সূত্র ও জীবিত ফিরে আসা জেলেদের বরাত দিয়ে জানা গেছে, উত্তাল সাগরের ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি উল্টে যায়।


দুর্ঘটনার সময় ট্রলারে থাকা চার জেলে দ্রুত সাগরে ঝাঁপ দিয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। অন্য চারজন ট্রলারের মেশিনরুমে অবস্থান করায় তারা ভেতরে আটকা পড়েন।


পরে স্থানীয়দের সহায়তায় সাগরে তল্লাশি চালিয়ে মেশিনরুমে আটকে পড়া চার জেলের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে অপর দুই জেলের এখনো সন্ধান পাওয়া যায়নি।


নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের সমন্বয়ে উদ্ধারকারী দল সোনাদিয়া চ্যানেল ও আশপাশের জলসীমায় অভিযান চালাচ্ছে।