শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশআশুলিয়ায় বাসা থেকে স্বামী-গর্ভবতী স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় বাসা থেকে স্বামী-গর্ভবতী স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
আশুলিয়ায় বাসা থেকে স্বামী-গর্ভবতী স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় একটি বাসা থেকে স্বামী ও গর্ভবতী স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে জামগড়া এলাকার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।


স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় ভাড়া থাকতেন আলমগীর হোসেন ও নাজমা বেগম। তাদের কক্ষের দরজা-জানালা বেশিরভাগ সময় বন্ধ থাকত। শুক্রবার রাতে কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে প্রথমে আলমগীর হোসেনের মরদেহ দেখতে পায় পুলিশ। তার পাশেই নাজমা বেগমের মরদেহ পড়ে ছিল। একই স্থানে প্রায় পাঁচ মাসের একটি ভ্রূণসদৃশ মরদেহও পাওয়া যায়।


এদিকে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক টিম। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে কীভাবে ও কেন তাদের মৃত্যু হয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।