রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশশনিরআখড়ায় ব্যবসায়ীকে গুলি, হামলাকারী আটক

শনিরআখড়ায় ব্যবসায়ীকে গুলি, হামলাকারী আটক

favicon
ভোরের আলো ডেস্ক:
শনিরআখড়ায় ব্যবসায়ীকে গুলি, হামলাকারী আটক

রাজধানীর শনিরআখড়ায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্ত। এ ঘটনায় হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।


শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর কদমতলির শনিরআখড়া জিয়া স্মরণী রোডে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী আসলাম খান (৩৮) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।


আহত আসলাম খানের চাচাতো ভাই মিরাজ খান জানান, তাদের বাড়ি শনিরআখড়া এলাকায়। একই এলাকার জিয়া স্মরণী রোডে আসলামের ক্রোকারিজের ব্যবসা রয়েছে। ঘটনার সময় রাতে তিনি দোকানের ভেতরে এক ক্রেতার সঙ্গে কথা বলছিলেন। এ সময় এক ব্যক্তি দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়।


এতে আসলামের বাম হাত ও ডান গালে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


তবে কী কারণে আসলাম খানকে গুলি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তার স্বজনরা।


এদিকে, গুলি চালানোর পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা হামলাকারীকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।