মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশখুলনায় অস্ত্র-গুলিসহ আরমান বাহিনীর প্রধান গ্রেপ্তার

খুলনায় অস্ত্র-গুলিসহ আরমান বাহিনীর প্রধান গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
খুলনায় অস্ত্র-গুলিসহ আরমান বাহিনীর প্রধান গ্রেপ্তার

খুলনায় আলোচিত সন্ত্রাসী গ্রুপ ‘আরমান বাহিনী’র প্রধান আরমান হোসেন দিপু ওরফে ‘শুটার আরমান’কে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।


সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে খুলনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব।


র‍্যাব জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকা থেকে আরমান হোসেন দিপুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।


র‍্যাবের ভাষ্য অনুযায়ী, দৌলতপুর, খালিশপুর, আড়ংঘাটা ও আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে আরমানের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার নেতৃত্বাধীন গ্রুপে ৮ থেকে ১০ জন সদস্য রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।


র‍্যাব আরও জানায়, আরমানের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে গ্রুপটির ব্যবহৃত অন্যান্য গোলাবারুদ কোথায় রয়েছে, তা শনাক্তে অনুসন্ধান চলছে।