বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশসরাইলে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

favicon
ভোরের আলো ডেস্ক:
সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কির জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার স্বল্প নোয়াগাঁও ও হাবলী পাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।


স্থানীয়রা জানান, বুধবার বিকেলে স্বল্প নোয়াগাঁও স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যান হাবলী পাড়া গ্রামের লামিন। খেলা চলাকালে স্বল্প নোয়াগাঁও গ্রামের শুভর সঙ্গে তার কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে শুভ লামিনকে মারধর করেন বলে স্থানীয়রা জানান।


এ ঘটনার পর দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।


রাতে সংঘর্ষের সময় অন্ধকারের মধ্যে টর্চ লাইট জ্বালিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া-পাল্টাধাওয়া করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।


জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।