সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশধ্বংস হওয়া রাষ্ট্রকে ঘুরে দাঁড় করাতে কাজ করছে সরকার: দুলু

ধ্বংস হওয়া রাষ্ট্রকে ঘুরে দাঁড় করাতে কাজ করছে সরকার: দুলু

favicon
ভোরের আলো ডেস্ক:
ধ্বংস হওয়া রাষ্ট্রকে ঘুরে দাঁড় করাতে কাজ করছে সরকার: দুলু

গত ১৭ বছরে ফ্যাসিস্টদের ধ্বংস করা বিধ্বস্ত রাষ্ট্রকে ঘুরে দাঁড় করাতে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।


রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘রাজধানীতে বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


হুইপ বলেন, গত সরকারের সময়ে দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে। ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগেছে।


বর্তমান সরকারের সময়ে কোনো আইনবহির্ভূত হত্যা বা গুমের ঘটনা ঘটেনি দাবি করে দুলু বলেন, কৃষকদের ঋণ মওকুফ, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


এ সময় জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার কথা বলেন বিএনপির এই নেতা। একই সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দেন তিনি।


শেখ হাসিনা আগামী ডিসেম্বরের কোন সময়ে বাংলাদেশে ফিরবেন, সে বিষয়েও স্পষ্ট করার আহ্বান জানান দুলু।