সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশপুলিশ বাহিনীকে দলদাসে পরিণত করা হয়েছিল: আইনমন্ত্রী

পুলিশ বাহিনীকে দলদাসে পরিণত করা হয়েছিল: আইনমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
পুলিশ বাহিনীকে দলদাসে পরিণত করা হয়েছিল: আইনমন্ত্রী

বিগত সময়ে পুলিশ বাহিনীকে দলদাসে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ২০২৪ সালের আগস্টের পর পুলিশ এখন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে।


রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিশোধপরায়ণ নয়। দেশের স্বার্থে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


তিনি বলেন, বিগত সময়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলায় পুলিশ বাদী হতো। কিন্তু ৫ আগস্টের পর থেকে পুলিশ বাদী হয়ে এ ধরনের রাজনৈতিক হয়রানিমূলক মামলা আর করছে না।


আইনমন্ত্রী আরও বলেন, আগের মতো মিথ্যা ও গায়েবি মামলা করার সুযোগও এখন নেই। পুলিশ বাহিনী বর্তমানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।