বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোমবিনোদননাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সহকর্মী ও অভিনয়শিল্পীরা। তারা জানান, মঙ্গলবার বাদ জোহর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে।


নির্মাতা মুরসালিন শুভ জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন সজীব। কয়েক মাস আগে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচারও হয়েছিল। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তবে মঙ্গলবার ভোরে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন এই তরুণ নির্মাতা।


নিজের গল্প ও স্বতন্ত্র নির্মাণশৈলীর মাধ্যমে নাট্যাঙ্গনে পরিচিতি পেয়েছিলেন মারুফ হোসেন সজীব। নিজের লেখা গল্পেই নিয়মিত নাটক নির্মাণ করতেন তিনি।


তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘জলকৌড়ি’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’।


তার মৃত্যুতে সহকর্মী, অভিনয়শিল্পী ও নাট্যাঙ্গনের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।