বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশথানচির বলি বাজারে আগুন, পুড়ল ১০ দোকান

থানচির বলি বাজারে আগুন, পুড়ল ১০ দোকান

favicon
ভোরের আলো ডেস্ক:
থানচির বলি বাজারে আগুন, পুড়ল ১০ দোকান

বান্দরবানের থানচি উপজেলার বলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, রাতের দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ১০টি দোকান আগুনে পুড়ে যায়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।


অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে অভিযোগ করেছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।


এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। আগুনের সূত্রপাত ও ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্টরা তদন্ত করছেন।