বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশসকালের বৃষ্টিতে ভিজল রাজধানী, ভোগান্তিতে কর্মজীবীরা

সকালের বৃষ্টিতে ভিজল রাজধানী, ভোগান্তিতে কর্মজীবীরা

favicon
ভোরের আলো ডেস্ক:
সকালের বৃষ্টিতে ভিজল রাজধানী, ভোগান্তিতে কর্মজীবীরা

সাতসকালে বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী ও অফিসগামী মানুষ। অনেকেই বৃষ্টির মধ্যে ছাতা কিংবা প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই বের হওয়ায় কাকভেজা হয়ে কর্মস্থলে পৌঁছান।


আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।


এদিকে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।


পূর্বাভাস অনুযায়ী, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।