শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


সিআইডির মানবপাচার ইউনিট বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গ্রেফতার দুজন হলেন—মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের মো. রফিকুল ইসলাম রফিক বাঘা (৫৪) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানোরিয়া গ্রামের মো. আমির হোসেন স্বপন (৩৮)।


সিআইডি জানায়, ২০২৩ সালের ৯ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে কয়েকজন বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়।


এ সময় তিউনিসিয়ার উপকূলীয় এলাকায় একটি নৌকা ডুবে যায়। এতে আট বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। পরে সরকারি ব্যবস্থাপনায় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


ওই ঘটনায় মানবপাচার চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করতে গিয়ে সিআইডি দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানানো হয়েছে।