মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশদ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

favicon
ভোরের আলো ডেস্ক:
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা খানমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।


রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।


তিনি জানান, তদন্তের স্বার্থে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।


পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।


এর আগে গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের কথিত ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।


ওই ঘটনার পর ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।