বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশজ্বালানি তেলের দাম আর বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের দাম আর বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বালানি তেলের দাম আর বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের দাম আর বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। বরং পরিস্থিতি অনুকূলে এলে বর্তমান দামের তুলনায় দাম কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।


বুধবার (২৩ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম। দুই দেশের দামের বড় ব্যবধান থাকলে সীমান্ত দিয়ে তেল পাচারের ঝুঁকি তৈরি হয়। এ কারণে বিকল্প না থাকায় সরকারকে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে বলে জানান তিনি।


তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে এবং আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হলে দেশের বাজারেও দাম সমন্বয় করা হবে। পরিস্থিতি অনুকূলে এলে আগের তুলনায় জ্বালানি তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।


মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানও বক্তব্য দেন। তিনি জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং দলটির রাজনৈতিক ভূমিকা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, এর জবাব জনগণই দেবে।