বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারা দেশ › প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজা’ এখনো অধরা

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজা’ এখনো অধরা

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজা’ এখনো অধরা

আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যান থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’কে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে ধরতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।


পুলিশ জানায়, গত রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরার পথে কোনাবাড়ী এলাকায় প্রিজনভ্যান থেকে পালিয়ে যায় রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায় বলে জানানো হয়েছে।


কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নাওজোড় হাইওয়ে থানার কাছাকাছি এলাকায় টয়লেটে যাওয়ার কথা জানালে তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। এরপর সেখান থেকেই সে পালিয়ে যায়।


পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া আসামির অবস্থান শনাক্ত ও তাকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।


উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজা ওরফে ‘পিচ্চি রাজা’কে গ্রেফতার করা হয়েছিল।