বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশদেশের উপকূলীয় অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অফিসের বৃহস্পতিবার (২২ মে) রাতে প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৩ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।