বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশমেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন: শিশুসহ ১৯ নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দিল ভারত

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন: শিশুসহ ১৯ নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দিল ভারত

favicon
ভোরের আলো ডেস্ক:
মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন: শিশুসহ ১৯ নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দিল ভারত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে রোববার (২৫ মে) ভোরে ১৯ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া এসব ব্যক্তিকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৯ জন শিশু। সীমান্তে কাটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে ঢুকতে বাধ্য করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “আটককৃত সবাই নিজেদের বাংলাদেশি দাবি করলেও তাদের কারও কাছেই জাতীয় পরিচয়পত্র নেই। তারা বলেছেন, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং ভারতীয় পুলিশের হাতে আটক হওয়ার পর বিএসএফ তাদের সীমান্তে নিয়ে আসে।”

ওসি আরও জানান, তারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা বলে দাবি করেছেন। যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় প্রশাসন ও সীমান্ত নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। পুশইনের এই ঘটনা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনা এবং মানবাধিকারের প্রতি সম্মান বজায় রাখা নিয়ে।