শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফয়সল আমীন বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করাই তাঁর প্রধান অগ্রাধিকার। নিজের নির্বাচনী এলাকার কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি শুরুতেই কাজ করতে চান।
তিনি আরও জানান, জনগণের প্রত্যাশা পূরণ এবং দায়িত্ব নিষ্ঠা ও সচেতনতার সঙ্গে পালনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, নবনির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান বলেন, তিনি নারী ও শিশুদের কল্যাণে কাজ করতে চান। সংসদে তাঁদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কথা বলার আগ্রহ রয়েছে তাঁর।
এলিজা জামান আরও বলেন, ফেরদৌসী আহমেদ মিষ্টির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে তিনি সতর্ক থাকবেন।